বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৬১ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নীতি-নির্ধারণী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ এপ্রিল (মঙ্গলবার) থেকে কার্যকর হওয়া এই আহ্বায়ক কমিটি পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত জেলা শাখার সাংগঠনিক দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিপ্র শিরোমনি বিজয় কৃষ্ণ ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন নিশ্চিত করা হয়েছে। নবগঠিত এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক নারায়ণ চক্রবর্ত্তী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অশোক গোস্বামী। এছাড়া অমর চক্রবর্ত্তীসহ মোট ৬১ জন সদস্য নিয়ে এই কমিটি জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলায় ব্রাহ্মণ সম্প্রদায়ের ঐক্য সুসংহত করা এবং সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যেই কেন্দ্রীয় কমিটি এই নতুন নেতৃত্বকে দায়িত্ব প্রদান করেছে। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে জেলার সকল স্তরের নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে নিয়ে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
নবগঠিত এই কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শাখার শুভানুধ্যায়ীরা আশা করছেন, এই নতুন নেতৃত্বের হাত ধরে সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবে এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
এ রহমান
মন্তব্য করুন: