হাওরাঞ্চলে বজ্রপাতে মৃত্যু রোধে কার্যকর পদক্ষেপের দাবি সাংসদ কামরুজ্জামান কামরুলের
Led Bottom Ad

হাওরাঞ্চলে বজ্রপাতে মৃত্যু রোধে কার্যকর পদক্ষেপের দাবি সাংসদ কামরুজ্জামান কামরুলের

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৮/০৪/২০২৬ ২৩:১৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাওরাঞ্চলে প্রতি বছর বজ্রপাতে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিশেষ করে বর্ষা মৌসুম ও বোরো ধান কাটার সময় খোলা মাঠে কাজ করতে গিয়ে সাধারণ কৃষকদের মৃত্যু ঠেকাতে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সাংসদ কামরুজ্জামান কামরুল বলেন, হাওরাঞ্চলের মানুষ জীবিকার তাগিদে জীবন বাজি রেখে এবং প্রচণ্ড ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেন। কিন্তু বজ্রপাত থেকে সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতি বছর অসংখ্য প্রাণ অকালে ঝরে যাচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে তিনি দ্রুত হাওরাঞ্চল জুড়ে বজ্রনিরোধক দণ্ড (লাইটনিং অ্যারেস্টার) স্থাপন, জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের কাছে সঠিক সময়ে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন। তিনি জাতীয় সংসদে স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে এই দাবি তুলে ধরে হাওরের প্রত্যন্ত এলাকায় আশ্রয়কেন্দ্র নির্মাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সাংসদের এমন সময়োপযোগী ও জনবান্ধব বক্তব্যের পর তাঁর সংসদীয় এলাকা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় বিভিন্ন হাট-বাজার ও চায়ের আড্ডায় সাধারণ মানুষ ও কৃষকরা তাঁর এই উদ্যোগের প্রশংসা করছেন। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, সরকারের পক্ষ থেকে দ্রুত এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হলে হাওরাঞ্চলে বজ্রপাতে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad