জকিগঞ্জে রাস্তা উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি
Led Bottom Ad

জকিগঞ্জে রাস্তা উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৮/০৪/২০২৬ ১৭:৫৪:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নে একটি রাস্তা উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে।


অভিযোগকারী স্থানীয় এক ব্যক্তি জানান, তার বসতবাড়ির সামনের একটি রাস্তা, যা পরবর্তীতে জনসাধারণের চলাচলের সুবিধার্থে সম্প্রসারণ করে সরকারি খতিয়ানভুক্ত করা হয়, ২০২৪–২৫ অর্থবছরের টিআর প্রকল্পের আওতায় উন্নয়নের জন্য ২ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।


তিনি অভিযোগ করেন, প্রকল্প বাস্তবায়নের আগে স্থানীয় ইউপি সদস্য হাছান আহমদের অনুরোধে এবং নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধের আশ্বাসে তিনি নিজ উদ্যোগে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মাটির কাজ সম্পন্ন করেন। তবে কাজ শেষ হওয়ার পর তাকে বিভিন্ন অজুহাতে বিল না দিয়ে পরে প্রকল্পটি বাতিল হয়েছে বলে জানানো হয়।


পরবর্তীতে তিনি জানতে পারেন, প্রকল্পের বরাদ্দকৃত অর্থ উত্তোলন করা হলেও তা তাকে প্রদান করা হয়নি, বরং আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


ভুক্তভোগী দাবি করেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং তিনি যথাযথ প্রতিকার পাবেন।


এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad