সিলেটে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আটক
Led Bottom Ad

সিলেটে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আটক

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/০৪/২০২৬ ২১:০৭:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাত ১টার দিকে সিলেট মহানগরের শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার ব্যক্তিরা হলেন জকিগঞ্জ থানার ঘেচুয়া গ্রামের মৃত আজমুল আলীর ছেলে জিহাদ উদ্দিন ওরফে জাহেদ আহমদ (৩২) এবং দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকার আবদুল মতিন ওরফে আবদুল করিমের ছেলে আবদুর রহিম তিতন (৪০)।


পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সিলেটসহ বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত একটি আন্তঃজেলা চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মহানগর ও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে প্রায় ১০ থেকে ১২টি করে চুরি ও ডাকাতির মামলা রয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, জিহাদ উদ্দিন জাহেদের বিরুদ্ধে জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও জালালাবাদ থানায় চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে। অন্যদিকে আবদুর রহিম তিতনের বিরুদ্ধে মোগলাবাজার, শাহপরান, কোতোয়ালী, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ থানায় চুরি, ডাকাতি এবং অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।


দুই আসামির বিরুদ্ধে দায়েরকৃত সব মামলাই বর্তমানে আদালতে বিচারাধীন।


পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্রের সদস্যদের গ্রেফতারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আটক

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad