জকিগঞ্জে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই জন আটক
Led Bottom Ad

পুলিশের অভিযান

জকিগঞ্জে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই জন আটক

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৭/০৪/২০২৬ ১৭:৫৫:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উপজেলার খলাছড়া ইউনিয়নে এই সফল অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ-সিলেট সড়কের বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—জকিগঞ্জ উপজেলার দুপরিপাড় গ্রামের সায়েব আলীর ছেলে আলী আহমদ (২২) এবং একই উপজেলার ষাটশৌলা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে নুরুল আমিন (২০)।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (নং-১৪) দায়ের করা হয়েছে। আসামিদের সোমবার (২৭ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad