মৌলভীবাজারে কনটেন্ট ক্রিয়েটর মুক্তাকে নিয়ে নেটপাড়ায় হাস্যরস

৬০ টাকার ক্রেস্ট ঘিরে আলোচনা

মৌলভীবাজারে কনটেন্ট ক্রিয়েটর মুক্তাকে নিয়ে নেটপাড়ায় হাস্যরস

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৭/০৪/২০২৬ ১৬:৫১:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে হারমোনিকা সংগীত একাডেমির আয়োজনে গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষামূলক কনটেন্টে বিশেষ অবদানের জন্য ‘শ্রেষ্ঠ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন জেলার পরিচিত কনটেন্ট নির্মাতা মুক্তা বেগম।


তবে পুরস্কার পাওয়ার খবরের চেয়েও বেশি আলোচনায় এসেছে তার হাতে পাওয়া ক্রেস্টটি। অনুষ্ঠানটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ ক্রেস্টটির নকশা ও সম্ভাব্য দামের বিষয়টি নিয়ে কৌতূহল ও সমালোচনা শুরু করেন।


অনেকে দাবি করেন, ক্রেস্টটির বাজারমূল্য আনুমানিক ৫০ থেকে ৬০ টাকার বেশি নয়। এ নিয়ে ফেসবুকে নানা ধরনের মন্তব্য ও হাস্যরস ছড়িয়ে পড়ে। কেউ কেউ ব্যঙ্গ করে লেখেন, “এত কম দামের ক্রেস্ট হাতে এমন অভিব্যক্তি দেখে মনে হচ্ছে অস্কার জিতেছেন!”


তবে এ বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন পুরস্কারপ্রাপ্ত কনটেন্ট ক্রিয়েটর মুক্তা বেগম। মুঠোফোনে তিনি বলেন, যারা সমালোচনা করছে তারা আসলে গঠনমূলক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখছে না। তার ভাষায়, “যারা বাজে মন্তব্য করছে, তারা আসলে রামপাটা। যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না।”


তার এই মন্তব্যের পর অনলাইনে আলোচনা আরও তীব্র হয়েছে। একপক্ষ তার বক্তব্যকে আত্মবিশ্বাস হিসেবে দেখলেও অন্যপক্ষ এটিকে সমালোচনার প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করছেন।


এদিকে পুরো ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—মুক্তা বেগম কি সত্যিই তার কাজের জন্য সম্মানিত একজন গুণী কনটেন্ট ক্রিয়েটর, নাকি তিনি এখন “সবচেয়ে আলোচিত ৬০ টাকার ক্রেস্ট বিজয়ী” হিসেবে নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু?


সব মিলিয়ে, একটি পুরস্কার ও একটি সাধারণ ক্রেস্ট এখন মৌলভীবাজারের সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস, সমালোচনা ও বিতর্কের নতুন আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: