জকিগঞ্জে পূজা উদ্‌যাপন পরিষদের সম্মেলনে বিশৃঙ্খলা,কমিটি গঠন হয়নি
Led Bottom Ad

জকিগঞ্জে পূজা উদ্‌যাপন পরিষদের সম্মেলনে বিশৃঙ্খলা,কমিটি গঠন হয়নি

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৫/০৪/২০২৬ ২৩:২৮:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রাষ্ট্রীয় বৈষম্য দূর করা, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন এবং সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানানো হয়। তবে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হলে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।


আজ শনিবার সকাল ১১টায় জকিগঞ্জ শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি সঞ্চয় চন্দ্র নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজস বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন।


প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, পূজা উদ্‌যাপন পরিষদ শুধু দুর্গাপূজা আয়োজনের সংগঠন নয়। রাষ্ট্রীয় বৈষম্য দূর করা এবং সনাতন সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করছে। তিনি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু কমিশন ও হিন্দু ফাউন্ডেশন গঠনের দাবি জানান।


বিশেষ অতিথির বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, সাবেক যুগ্ম সম্পাদক নীলেন্দু ভূষণ দেব অনুপসহ অন্য নেতারা।


সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলে কয়েকজন নেতা বিক্ষোভ করেন। এ সময় সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস রাজনৈতিক কারণে প্রার্থিতা গ্রহণ না করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সম্মেলন বন্ধ ঘোষণা করা হয়। নতুন কমিটি গঠন ছাড়াই জেলা ও কেন্দ্রীয় নেতারা চলে যান।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad