দোয়ারাবাজারে ভুল চিকিৎসা দিয়ে গরু মৃত্যুর অভিযোগ মিথ্যা দাবি পল্লী চিকিৎসকের
Led Bottom Ad

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে

দোয়ারাবাজারে ভুল চিকিৎসা দিয়ে গরু মৃত্যুর অভিযোগ মিথ্যা দাবি পল্লী চিকিৎসকের

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৩/০৪/২০২৬ ১৯:৪৬:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কুরিল্লাপাড় গ্রামে একটি গরুর মৃত্যুকে কেন্দ্র করে ওঠা ভুল চিকিৎসার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন অভিযুক্ত পল্লী চিকিৎসক মোঃ তাজ উদ্দিন আহমদ বাচ্চু। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়ন মজুরবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে তাজ উদ্দিন আহমদ বাচ্চু অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দীর্ঘদিনের পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। তিনি দাবি করেন, অসুস্থ গরুটির চিকিৎসার জন্য তাঁকে ডাকা হলে তিনি যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা প্রদান করেছিলেন। তবে গরুটি প্রাণঘাতী এলএসডি (লাম্পি স্কিন ডিজিজ) রোগে গুরুতরভাবে আক্রান্ত ছিল এবং রোগের জটিলতার কারণেই শেষ পর্যন্ত সেটিকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, "গরুটি এলএসডি রোগে আক্রান্ত ছিল এবং এই রোগের কারণেই তার মৃত্যু হয়েছে। এখানে আমার চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না। একটি চক্র ইচ্ছাকৃতভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।"

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই এলাকায় গবাদিপশুর মধ্যে এলএসডি রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় পশুপালকদের মধ্যে আগে থেকেই উদ্বেগ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে পল্লী চিকিৎসকের দাবির সঙ্গে একমত পোষণ করে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, বর্তমান ইউপি সদস্য জিয়াউল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আফতাব উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি এখলাছ মিয়া ও মতিউর রহমান, আলী আহমদ, আইছালি, এখলাছ মিয়া, ছালেক মিয়া, বাতির আলী ও রাশিদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনের মাধ্যমে তাজ উদ্দিন আহমদ বাচ্চু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad