বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
Led Bottom Ad

বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৬/০৪/২০২৬ ১৮:১২:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর রাজমিনা বেগম (২২) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের কাউপুর গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজমিনা ওই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর থেকে রাজমিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরদিন বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা রশিদ আলী। শনিবার বিকেলে কাউপুর গ্রামের মারফত আলীর বাড়ির পেছনের জঙ্গলে এক ব্যক্তি মুর্তা কাটতে গিয়ে তীব্র দুর্গন্ধ পান। পরে তিনি সীমানা প্রাচীরের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় রাজমিনার অর্ধগলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আফিজ আলীর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যা না কি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad