সিলেটে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১ জন: বিভাগজুড়ে উদ্বেগ
Led Bottom Ad

সিলেটে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১ জন: বিভাগজুড়ে উদ্বেগ

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/০৪/২০২৬ ১৬:০২:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগজুড়ে সংক্রমণ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


রোববার (২৬ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। তারা হলো গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ গ্রামের ৯ মাস বয়সী তাহা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রামের ৯ মাস বয়সী ওয়াজিয়া। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।


হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে সন্দেহভাজন হাম রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১৯০ জন।


চিকিৎসকদের মতে, আক্রান্তদের বড় অংশই শিশু। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। স্বাস্থ্যকর্মীরা বলছেন, সময়মতো চিকিৎসা, আক্রান্তদের আলাদা রাখা এবং টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।


এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব-কনফার্মড হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়ছে।


বিশেষজ্ঞরা অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, জ্বর, র‍্যাশ বা হাম-জাতীয় উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি নির্ধারিত বয়সে শিশুদের টিকা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তারা।


সব মিলিয়ে, সিলেটে হাম উপসর্গে একের পর এক শিশুমৃত্যু জনস্বাস্থ্য পরিস্থিতিকে আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad