জামালগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাদ্দাম হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে উপজেলার ৬ নম্বর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের পূর্ব লম্বাবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন ওই ইউনিয়নের কালীপুর গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।
জামালগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
রকি ইসলাম
মন্তব্য করুন: