এসএমপিতে তিন এসপি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি
সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে তিন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মুহাম্মদ রহমত উল্লাহ (হাইওয়ে পুলিশ), এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (স্পেশাল ব্রাঞ্চ) এবং শাহরিয়ার আল মামুন (এপিবিএন)–কে এসএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর মধ্যে মুহাম্মদ রহমত উল্লাহ পূর্বে এসএমপিতে অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ডি আর ডি
মন্তব্য করুন: