শাবিপ্রবিতে দেয়াল লিখনে উত্তাপ, ‘গুপ্ত রাজনীতি’ নিয়ে ছাত্রদলের বার্তা
Led Bottom Ad

শাবিপ্রবিতে দেয়াল লিখনে উত্তাপ, ‘গুপ্ত রাজনীতি’ নিয়ে ছাত্রদলের বার্তা

প্রথম সিলেট প্রতিবেদন

২২/০৪/২০২৬ ২০:৫১:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে হঠাৎ করেই ভেসে উঠেছে নতুন কিছু শব্দ—‘গুপ্ত রাজনীতি’, ‘সতর্ক থাকুন’। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) জুড়ে এভাবেই নিজেদের অবস্থান জানান দিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীরা।


বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দেয়াল লিখন কর্মসূচি পালন করেন তাঁরা। হ্যান্ডবল গ্রাউন্ড, নতুন ফুটকোর্ট, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনসহ নানা স্থানে দেখা যায় এসব স্লোগান।


লেখাগুলোতে ছাত্রশিবিরের রাজনীতিকে ‘গুপ্ত রাজনীতি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ মোহন বলেন, অতীতে একটি সংগঠন অন্য একটি ছাত্রসংগঠনের ছায়াতলে থেকে রাজনীতি করেছে এবং এখনো আড়ালে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।


তাঁর ভাষ্য, এসব কার্যক্রমের বিরুদ্ধে সচেতনতা তৈরির অংশ হিসেবেই এই দেয়াল লিখন কর্মসূচি নেওয়া হয়েছে।


তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ক্যাম্পাস রাজনীতিতে এমন পাল্টাপাল্টি অবস্থান নতুন নয়। তবে দেয়াল লিখনের এই বার্তাগুলো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad