নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান সিসিক প্রশাসকের
Led Bottom Ad

নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান সিসিক প্রশাসকের

প্রথম সিলেট প্রতিবেদন

২২/০৪/২০২৬ ২০:৩৫:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


সম্প্রতি অভিযোগ পাওয়া গেছে, একটি অসাধু চক্র সিসিকের বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিষয়টি প্রশাসকের নজরে এলে তিনি এ বিষয়ে সতর্কবার্তা দেন।


প্রশাসক বলেন, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন-এ কোনো ধরনের নিয়োগ কার্যক্রম চলমান নেই। তাই নিয়োগের নামে অর্থ লেনদেনের সুযোগও নেই।


তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে কেউ যদি চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে, তা সম্পূর্ণ প্রতারণা। এ ধরনের প্রলোভনে পা না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।


নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয় বলেও জানান প্রশাসক।


নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করেন এবং প্রতারণার শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।


এ বিষয়ে সিসিক কর্তৃপক্ষ সকলকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad