সিলেটসহ তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
Led Bottom Ad

সিলেটসহ তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ

প্রথম সিলেট প্রতিবেদন

২২/০৪/২০২৬ ১৯:৫১:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটসহ দেশের তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিলেট ছাড়াও খুলনা ও বরিশাল বিভাগেও নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুনকে খুলনায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার সিলেটের বিদায়ী বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা পৃথক এক আদেশে জানানো হয়, খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই নতুন নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে সরকার। নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান দ্রুতই সিলেটে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad