কোম্পানীগঞ্জে মানবিক উদ্যোগ: ৩০ শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে মানবিক উদ্যোগ: ৩০ শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২২/০৪/২০২৬ ১৫:১১:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে মানবিক এক উদ্যোগে বদলে গেল ৩০টি স্বপ্নের পথচলা। পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৩০ জন দরিদ্র ছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বাইসাইকেল—যা শুধু একটি যানবাহন নয়, তাদের শিক্ষাজীবনের নতুন আশার আলো।


বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মাধ্যমে এই বাইসাইকেল বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এবং এসোসিয়েশন অব ওয়াকার্স ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট (এওয়ার্ড)-এর বাস্তবায়নে এ উদ্যোগটি গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও প্রতিষ্ঠানের এডহক কমিটির সদস্য শওকত আলী বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এওয়ার্ডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারুক আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মালিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বার আব্দুল জলিল, শামসুদ্দিন শুকুর, ইলিয়াছুর রহমান, মেম্বার লিটন আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাইসাইকেল হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। যেসব পথ একসময় তাদের কাছে ছিল ক্লান্তিকর ও কষ্টের, এখন সেই পথই হয়ে উঠবে সহজ ও আনন্দময়। দূরবর্তী গ্রাম থেকে প্রতিদিন হেঁটে স্কুলে আসার কষ্ট আর পোহাতে হবে না—এমন স্বস্তি তাদের চোখেমুখে স্পষ্ট।

এই ছোট্ট উদ্যোগই হয়তো বড় পরিবর্তনের সূচনা। কারণ একটি বাইসাইকেল শুধু পথ ছোট করে না, স্বপ্নকে করে আরও বড়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad