সিলেটে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৬৭৪ শিক্ষার্থী
Led Bottom Ad

সিলেটে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৬৭৪ শিক্ষার্থী

প্রথম সিলেট প্রতিবেদন

২২/০৪/২০২৬ ১১:৩৩:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি। তবে সিলেট বিভাগের চার জেলায় মোট ৬৭৪ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিছ ইয়াছমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৮৯ হাজার ৬৪৩ জন। এর মধ্যে বোর্ডের অধীনে মূল পরীক্ষার্থী ছিল ৭০ হাজার ৩৮৪ জন। প্রথম দিনে ২২৫টি কেন্দ্রে মোট ৬৯ হাজার ৭১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। জেলাওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, সিলেট জেলায় ৯৪টি কেন্দ্রে ২৮ হাজার ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৪১ জন। হবিগঞ্জ জেলায় ৪৯টি কেন্দ্রে ১২ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৫ জন অনুপস্থিত ছিলেন। মৌলভীবাজারের ৩৭টি কেন্দ্রে ১৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৮ জন এবং সুনামগঞ্জের ৪৫টি কেন্দ্রে ১৪ হাজার ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিছ ইয়াছমিন জানান, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত আনন্দদায়ক পরিবেশে সম্পন্ন হয়েছে এবং কোনো পরীক্ষার্থী বা হল পরিদর্শককে বহিষ্কার করার প্রয়োজন হয়নি। অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড থেকে সব ধরনের প্রস্তুতি ও কড়া নজরদারি বজায় রাখা হয়েছে। আগামী পরীক্ষাগুলোতেও একই ধরনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad