‘দক্ষ কর্মীর অভাবে বিদেশের চাহিদা পূরণ করা যাচ্ছে না’
Led Bottom Ad

প্রবাসী কল্যাণমন্ত্রী

‘দক্ষ কর্মীর অভাবে বিদেশের চাহিদা পূরণ করা যাচ্ছে না’

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০৪/২০২৬ ১৩:৩১:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা থাকলেও পর্যাপ্ত প্রশিক্ষিত জনশক্তির অভাবে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশ থেকে সাধারণ শ্রমিকের পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নিতে বেশি আগ্রহী। বিশেষ করে কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতা অর্জন করা এখন সময়ের দাবি। তিনি উল্লেখ করেন যে, আরবি, জাপানি ও কোরিয়ান ভাষা শিখতে পারলে বিদেশে কর্মসংস্থানের পরিধি আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, উপজেলাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে এবং এক্ষেত্রে জেলা পরিষদগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে মন্ত্রণালয়। তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেবল বিদেশে যাওয়ার উদ্দেশ্যে নয়, বরং নিজেকে আন্তর্জাতিক মানের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার মানসিকতা নিয়ে প্রশিক্ষণ নিতে হবে। বর্তমান সরকার প্রবাসীদের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি চালু করেছে এবং নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানে কাজ করে যাচ্ছে। স্থানীয় তরুণরা যদি সঠিক সময়ে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে প্রস্তুত করতে পারে, তবেই বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad