জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, তিনজন আটক
Led Bottom Ad

জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, তিনজন আটক

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১৬/০৪/২০২৬ ২১:৫০:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় একটি কূপ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে একটি পরিত্যক্ত কূপে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালায়। প্রথমে একজনকে আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে রাতে স্থানীয়দের সহযোগিতায় কূপের ভেতর থেকে দেশীয় পিস্তলটি উদ্ধার করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে আরও দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিক তথ্য ও আটক ব্যক্তির জবানবন্দির ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad