সিলেটে শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইনের উন্নয়ন এবং লাইনের পাশে থাকা গাছপালার ডাল কাটার জন্য আগামী শনিবার (১৮ এপ্রিল) সিলেট নগরীর বিস্তীর্ণ এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিউবো-২-এর আওতাধীন ১১ কেভি ফিডারের চালিবন্দর, কাস্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড ও বন্দররোডসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। একই সময়ে আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলো রোড, বুরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিররচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচকসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
এ রহমান
মন্তব্য করুন: