‘জকিগঞ্জ ও কানাইঘাটে নদীভাঙন রোধে ৭৩ কোটি টাকার প্রকল্প’
Led Bottom Ad

সংসদে পানিসম্পদমন্ত্রী

‘জকিগঞ্জ ও কানাইঘাটে নদীভাঙন রোধে ৭৩ কোটি টাকার প্রকল্প’

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০৪/২০২৬ ২০:০৯:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা নদীভাঙনের কবল থেকে রক্ষায় ৭৩ কোটি টাকা ব্যয়ের একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের ওপর আলোচনা করতে গিয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, সুরমা ও কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে প্রকল্পটি অনুমোদিত হয়েছে; যার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত নির্ধারিত। বর্তমান পরিস্থিতিতে প্রকৃতির সঙ্গে যুদ্ধকে সবচেয়ে কঠিন উল্লেখ করে মন্ত্রী জানান, প্রকল্পের আওতায় জকিগঞ্জ উপজেলার ১৩টি স্থানে এবং কানাইঘাটের ৪টি স্থানে মোট ৫ দশমিক ৭৭৫ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য বর্তমানে দরপত্র আহ্বান প্রক্রিয়া চলমান রয়েছে। ভারতের বরাক নদী থেকে সৃষ্ট এই খরস্রোতা সুরমা ও কুশিয়ারা নদীর উজানে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যার প্রভাব তুলে ধরে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা এবং বাংলাদেশের ভূখণ্ড রক্ষা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। যেহেতু এটি সীমান্ত এলাকা, তাই এরই মধ্যে বিজিবি-বিএসএফের ফ্ল্যাগ মিটিং ও জয়েন্ট রিভার কমিশনের (জেআরসি) আলোচনা সম্পন্ন হয়েছে এবং ভারত ও বাংলাদেশের জেলা প্রশাসন পর্যায়ের একটি বৈঠকের পরই নির্মাণকাজ শুরু করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে জকিগঞ্জ ও কানাইঘাট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, ঘরবাড়ি ও কৃষিজমি নদীভাঙনের কবল থেকে অনেকাংশে সুরক্ষিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে সিলেট অঞ্চলের নদীভাঙন নিয়ে জনগুরুত্বসম্পন্ন নোটিশটি উত্থাপন করেন সংসদ সদস্য মো. আবুল হাসান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad