হিন্দৃু,বৌদ্ধ,খ্রিষ্টান কল্যান ফ্রন্ট’র সিলেট মহানগর আহবায়ক কমিটি
বাংলাদেশ হিন্দৃু,বৌদ্ধ,খ্রিষ্টান কল্যান ফ্রন্ট এর সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৬ জুলাই সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুন দে সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর কমিটিতে আহবায়ক মনোনীত হয়েছেন সমীরন পুরকায়স্থ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ,যুগ্ম আহ্বায়ক বাবলু সিংহ,যুগ্ম আহ্বায়ক অর্জুন ঘোষ,যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট সুদীপ বৈদ্য,যুগ্ম আহ্বায়ক,সুমন চক্রবর্তী,সদস্য সচিব রাজীব কুমার দে। সদস্য হিসেবে স্থান পেয়েছেন সুচিত্র চৌধুরী বাবলু,বিমল দেবনাথ,মলয় লাল ধর,নির্ঝর রায়,করুনাময় সিংহ,মুন্না ঘোষ,রনি পাল, সুমন সিংহ,বিধান বৈদ্য,বাপ্পি বড়ুয়া (বৌদ্ধ),সায়মন্ড সিনহা (খ্রিষ্টান),হিরনময় দেব (হকেন),অমিত কুমার ধর ও অজয় দাস।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: