কুলাউড়ায় পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
Led Bottom Ad

কুলাউড়ায় পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

২৩/০১/২০২৬ ১৭:২৮:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কুলাউড়ায় পুকুরে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার কটারকোনা মাদ্রাসায় পরীক্ষা দিতে এসে মাধবপুর মাদ্রাসার ছাত্র কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাই দেশি গ্রামের হুসেন মিয়ার ছেলে নাঈস হোসেন (১৬)।


বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মনু নদীতে গোসল করতে যান, এ সময় তার সঙ্গে থাকা আরো চার বন্ধু নদীতে নামে। হঠাৎ নদীর গভীর স্রোতে চারজনই পানিতে আটকা পড়লে তিনজন কোনভাবে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও কিশোর নাঈম হোসেন (১৬) নদীতে তলিয়ে যায়।


ঘটনার আনুমানিক প্রায় এক ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।


কুলাউড়া থানার এসআই মোহিত ‘প্রথম সিলেট’ কে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad