সিলেটে সাইবার সুরক্ষা মামলার আসামি রাজু গ্রেপ্তার
Led Bottom Ad

সিলেটে সাইবার সুরক্ষা মামলার আসামি রাজু গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/১২/২০২৫ ১৭:৩৫:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরের কোতয়ালী মডেল থানার সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ মামলার পলাতক আসামি রহিম উদ্দিন রাজু (৩৩)–কে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার এড়াতে গিয়ে তিনি এক সিআইডি কর্মকর্তাকে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।


সিআইডি জানায়, গত সোমবার রাতে কোতয়ালী থানার সাগরদিঘীরপাড় এলাকায় রাজুকে গ্রেপ্তারের চেষ্টা করেন সিআইডি সিলেট মেট্রো ও জেলার তদন্তকারী কর্মকর্তা এসআই খোরশেদ আলম ও সাথে থাকা পুলিশ সদস্যরা। এ সময় রাজু ছুরি দিয়ে এসআই খোরশেদকে আঘাত করে পালিয়ে যান। তাঁকে দ্রুত এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তিনি অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে আছেন।


ঘটনার পর সিআইডি সিলেট মেট্রো ও জেলা এবং এসএমপি–র কোতয়ালী ও এয়ারপোর্ট থানা পুলিশের যৌথ অভিযান চালানো হয়। আজ ভোররাতে এয়ারপোর্ট থানার মজুমদারী এলাকার একটি মেস থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি পরিচয়পত্র পাওয়া গেছে, যা তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে ব্যবহার করতেন বলে দাবি পুলিশের।


পুলিশ জানায়, রাজুর দেখানো মতে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তা সাগরদিঘীরপাড়ের একটি নালা থেকে উদ্ধারের চেষ্টা চলছে।


সাইবার সুরক্ষা মামলাটি কোতয়ালী মডেল থানায় এজাহার হিসেবে গণ্য করে তদন্তভার সিআইডিকে দেয় আদালত। সিআইডির তথ্য অনুযায়ী, রাজু বিভিন্ন সময়ে নারী ও শিশু নির্যাতন, মারধর, চুরি, ভয়ভীতি প্রদর্শনসহ অন্তত ছয়টি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া আরেক মামলার বাদীর ছবি বিকৃত করে অনলাইনে হয়রানির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।


এসআই খোরশেদ আলমকে ছুরিকাঘাতের ঘটনার বিষয়ে কনস্টেবল জাকির হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আরেকটি অভিযোগ করেছেন, যা নিয়মিত মামলা হিসেবে রুজুর প্রক্রিয়াধীন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad