জৈন্তাপুরে ভারতীয় শাড়ি–লেহেঙ্গা উদ্ধার, দুইজন আটক
Led Bottom Ad

জৈন্তাপুরে ভারতীয় শাড়ি–লেহেঙ্গা উদ্ধার, দুইজন আটক

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৯/১২/২০২৫ ১৫:০৮:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলার লামনিগ্রাম এলাকায় ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে তিনটার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন—লামনিগ্রামের মনজুরুল ইসলাম (৩২) ও রেজাউল করিম (২২)। দুজনেই একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, মনজুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ২৪ পিস ভারতীয় শাড়ি ও ৬ পিস লেহেঙ্গা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পোশাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ হাজার টাকা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, উদ্ধারকৃত পোশাকের বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad