সিলেটে আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত
Led Bottom Ad

হামলাকারী গ্রেপ্তার

সিলেটে আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/১২/২০২৫ ১৪:৫০:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের সাগরদীঘিরপাড় এলাকায় পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে সিআইডির এক কর্মকর্তা ছুরিকাহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য সিআইডির একটি দল রাত্রীকালীন অভিযান পরিচালনা করছিল। অভিযানের এক পর্যায়ে আসামি হঠাৎ ছুরি হাতে এসআই খুরশেদ আলমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট সিআইডির পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে সে ছুরি দিয়ে আমাদের কর্মকর্তার ওপর হামলা চালায়। পরে দ্রুত অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।”

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, “সিআইডি কর্মকর্তা ছুরিকাহত হওয়ার পরপরই সিআইডি ও মহানগর পুলিশের যৌথ টিম অভিযান চালায়। ওই দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad