কোম্পানীগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
সিলেটের কোম্পানীগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ক্ষুদ্র ঋণ বিতরণ ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা হলরুমে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় কোম্পানীগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শিবলী আতিকা তিন্নীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পলাশ তালুকদার।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিলাল হোসেন, কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত সুজন চন্দ্র কর্মকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাঈদ, উপজেলা স্কাউট সম্পাদক আমিনুর রহমান জসিম, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক আজাদুর রহমান আজাদ প্রমুখ।
উদ্যোক্তায় সাফল্য ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় অদম্য নারী হিসাবে নাসিমা আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরুষ্কার তুলে দেওয়া হয়।
এ রহমান
মন্তব্য করুন: