জৈন্তাপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ যুবক আটক

জৈন্তাপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৭/১২/২০২৫ ১৬:৫৪:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর হাইওয়ে থানার পুলিশ রবিবার (৭ ডিসেম্বর) সকালে ভারতীয় মদ বহন করা এক যুবককে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে সিলেটগামী একটি গেইটলক বাস চেকপোস্টে থামানো হয়। এসময় একজন যাত্রী জানালা দিয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ দ্রুত তাকে আটক করে।


আটককৃত যুবকের নাম অপু ব্যানার্জী (২৪), তিনি জাফলং চা বাগানের বাসিন্দা এবং নিপেশ ব্যানার্জীর ছেলে। তল্লাশির সময় বাস থেকে একটি শপিং ব্যাগে রাখা ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এর মধ্যে রয়েল স্টেজ চার বোতল এবং এসি ব্ল্যাক দুই বোতল রয়েছে। আটক যুবক স্বীকার করেছেন যে তিনি নিজেই মদ বহন করছিলেন।


জৈন্তাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সিলেট-তামাবিল মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা সচেতন মহলের কাছে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানাই।” এ ব্যাপারে মামলার প্রক্রিয়া বর্তমানে চলমান।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad