বিশ্বনাথে খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের কমিটি গঠন
Led Bottom Ad

সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন

বিশ্বনাথে খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

০৭/১২/২০২৫ ১৩:৫৮:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের 'খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন'-এর ২০২৬ মৌসুমের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় রাজাগঞ্জ বাজারে ফেডারেশনের সাবেক সভাপতি ফারহান উদ্দিনের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি মো. হেলাল আহমেদ, সহসভাপতি রাজন আহমেদ রেশাদ, সালেহ আহমেদ, মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহসাধারণ সম্পাদক মোজাক্কির আহমদ মারজান, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ, প্রচার সম্পাদক মুহাইমিনুল হক মাহী ও অর্থ সম্পাদক নজরুল ইসলাম। কার্যকরী সদস্যরা হলেন ফারহান উদ্দিন, মুবাশ্বির আহমেদ ও নাসিম আহমেদ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad