সিলেটে তরুণীকে ধর্ষণের অভিযোগে খালাতো ভাই গ্রেফতার
Led Bottom Ad

সিলেটে তরুণীকে ধর্ষণের অভিযোগে খালাতো ভাই গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/১২/২০২৫ ১৭:৫৬:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগান এলাকায় তরুণীকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি মনির মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জের ছাতক থানার বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে জালালাবাদ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেফতার মনির জালালাবাদের দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে এবং ভিকটিমের খালাতো ভাই।

র‌্যাব জানায়, গত ৩১ অক্টোবর মনির বিশ্ববিদ্যালয় এলাকার এক বাসা থেকে টাকা পাওয়ার কথা বলে ভিকটিমকে সঙ্গে নিয়ে বের হয়। পথে জালালাবাদ রাবার বাগানের টিলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি গোপন রাখতে তাকে প্রাণনাশের হুমকি দেয়। ভিকটিম বাড়িতে এসে ঘটনা জানালে পরিবার মনিরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তবে তারা আপোষের প্রস্তাব দিলে ভিকটিমের পিতা তা প্রত্যাখ্যান করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মনির পলাতক ছিল। অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়ে সে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad