সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বড়লেখায় জামায়াতের প্রচার মিছিল
জুলাই জাতীয় সনফ বাস্তবায়ন আদেশ জারি, উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলের উদ্যোগে ঘোষিত সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বড়লেখায় সমাবেশ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি সম্পন্ন হয়।
প্রচার মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা ৫ দফা দাবি এবং জাতীয় সনফ বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে জাতীয় সনফ আদেশ জারি করা জরুরি। পাশাপাশি গণভোট আয়োজনের মাধ্যমে জনগণের মতামত জানতে হবে। বক্তারা আরও বলেন, ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় এই ৫ দফা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম,ফয়ছল আহমেদ,এমাদুল ইসলাম,আনুয়ারুল ইসলাম,ইসলাম উদ্দিন,আব্দুর রহমান এবাদ প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট বিভাগীয় সমাবেশকে সফল করে জনগণের প্রত্যাশা ও দাবি তুলে ধরতে হবে। এ আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি জনগণের অধিকার ও ন্যায়বিচারের দাবি প্রতিষ্ঠার সংগ্রাম।
সমাবেশে আরও স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকরা বক্তব্য দেন এবং ৮ দলের ঘোষিত কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: