বিশ্বনাথে সংবাদকর্মীদের সঙ্গে জামায়াত প্রার্থী আব্দুল হান্নানের মতবিনিময়
সিলেট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, ‘জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন করার নির্বাচন কমিশনের সক্ষমতা নেই। আমার মতে, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা প্রয়োজন।’
মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদের হলরুমে বিশ্বনাথে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আব্দুল হান্নান আরও বলেন, নির্বাচিত হলে ও জামায়াত ক্ষমতায় এলে দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করা হবে, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে, নির্বাচনী এলাকায় বিশুদ্ধ পানির সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে এবং যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য টেকনিক্যাল কলেজ স্থাপন করা হবে।
সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, ইসলামী ৮ দলের সমঝোতায় প্রার্থী হিসেবে থাকার ৯৯ ভাগ আশাবাদী। তবে দল অন্য কাউকে সমর্থন করলে তিনি সেই প্রার্থীর পক্ষেই কাজ করবেন।
সভায় জেলা ও উপজেলা জামায়াত এবং পৌর ও ছাত্র শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।
ডি আর ডি
মন্তব্য করুন: