দক্ষিণ সুরমায় ভারতীয় পেঁয়াজসহ আটক ৩
Led Bottom Ad

দক্ষিণ সুরমায় ভারতীয় পেঁয়াজসহ আটক ৩

প্রথম সিলেট প্রতিবেদন

০২/১২/২০২৫ ১৬:৫৩:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের দক্ষিণ সুরমায় চেকপোস্ট বসিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রশিদপুর এলাকায় এ অভিযান চালানো হয়।


পুলিশ জানায়, দুইটি পিকআপে করে ভারত থেকে চোরাপথে আনা পেঁয়াজ সিলেটে আনা হচ্ছিল। চেকপোস্টে তল্লাশির সময় দুটি গাড়ি থেকে ১২০ বস্তা পেঁয়াজ উদ্ধার করা হয়। উদ্ধার করা পেঁয়াজের ওজন প্রায় ৫ হাজার ২২০ কেজি এবং বাজারমূল্য ৪ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা।


আটক ব্যক্তিরা হলেন—মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ওলীপুর এলাকার মহরম আলী (২৫), কমলগঞ্জের জালালপুর এলাকার সাইফুল আলম (৩৪) এবং শ্রীমঙ্গলের লালবাগ এলাকার মিজান মিয়া (১৯)।


আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে তাঁদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad