সিলেট নগরে সিএনজি ভাড়া নির্ধারণে এসএমপির উদ্যোগ
Led Bottom Ad

নেওয়া হচ্ছে মতামত

সিলেট নগরে সিএনজি ভাড়া নির্ধারণে এসএমপির উদ্যোগ

প্রথম সিলেট প্রতিবেদন

০২/১২/২০২৫ ১৪:২৭:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরে সিএনজি অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণে উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এ লক্ষ্যে প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এসএমপির সরকারি ফেসবুক পেজে গণবিজ্ঞপ্তি আকারে তালিকাটি দেওয়া হয়।


এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরের বিভিন্ন পয়েন্টে সিএনজি চালিত থ্রি–হুইলারে যাতায়াতের নতুন ভাড়া নির্ধারণের প্রক্রিয়া চলছে। এ জন্য নগরের রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, সিএনজি মালিক–শ্রমিক প্রতিনিধি ও সাধারণ নাগরিকদের মতামত নেওয়া হয়েছে।


নগরবাসীকেও এ বিষয়ে মতামত জানাতে অনুরোধ করেছে পুলিশ। ফোন, ই–মেইল কিংবা এসএমপির ফেসবুক পেজের মাধ্যমে মতামত পাঠানো যাবে।


প্রস্তাবিত তালিকা অনুযায়ী, নগরের ভিতরে সিএনজি অটোরিকশার ভাড়া সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ১৮০ টাকা প্রস্তাব করা হয়েছে। ঘণ্টাভিত্তিক ভাড়ায় প্রথম ঘণ্টা ১৫০ টাকা এবং পরবর্তী প্রতি ৩০ মিনিট ৭৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।


এর আগে সিলেট নগরের রিকশা ভাড়ার খসড়া তালিকাও প্রকাশ করেছিল এসএমপি। প্রস্তাবিত নতুন ভাড়ার তালিকা নগরবাসীর মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে।



সিএনজি চালিত থ্রি-হুইলার যানবাহনের প্রস্তাবিত ভাড়ার তালিকা

১. কোর্ট পয়েন্ট স্ট্যান্ড থেকে : 

আম্বরখানা/টিলাগড়/এমসি কলেজ/শিবগঞ্জ/হুমায়ূন রশিদ চত্তর/দক্ষিণ সুরমা বাসটার্মিনাল/ওসমানী মেডিকেল/রিকাবীবাজার/মধুশহীদ/ঘাসিটুলা/শেখঘাট/ কলাপাড়া/ লামাবাজার পর্যন্ত ৬০ টাকা 

কোর্ট পয়েন্ট স্ট্যান্ড থেকে :

পাঠানটুলা/মদিনা মার্কেট/সুবিদবাজার/ ইসলামপুর/মেজরটিলা বাবনা পয়েন্ট পর্যন্ত ৭৫ টাকা

কোর্ট পয়েন্ট স্ট্যান্ড থেকে :

আখালিয়া/শাহজালাল ভার্সিটি/কুমারগাঁও বাসটার্মিনাল ৯০ টাকা 

কোর্ট পয়েন্ট স্ট্যান্ড থেকে

টুকেরবাজার/ শাহজালাল ইউনিভার্সিটি গেইট/ আখালিয়া/ কুমারগাঁও বাস টার্মিনাল/শাহপরান (রহঃ) মাজার গেইট/ খাদিম/ টুকের বাজার পর্যন্ত ১২০ টাকা 

কোর্ট পয়েন্ট স্ট্যান্ড থেকে মাসুক বাজার ১৫০ টাকা 

কোর্ট পয়েন্ট স্ট্যান্ড থেকে বিমানবন্দর/ক্যাডেট কলেজ/বড়শলা ১৭৫ টাকা 

কোর্ট পয়েন্ট স্ট্যান্ড থেকে বটেশ্বর/পীরের বাজার ১৮০ টাকা 


২.ওসমানী মেডিকেল কলেজ গেইটের স্ট্যান্ড :  

ওসমানী মেডিকেল কলেজ গেইটের সামনে থেকে বন্দরবাজার কোর্ট পয়েন্ট/আম্বরখানা ৬০ টাকা 

ওসমানী মেডিকেল কলেজ গেইটের সামনে থ্যেকে টিলাগড়/এমসি কলেজ/বালুচর/ টুকেরবাজার ৭৫ টাকা 

ওসমানী মেডিকেল কলেজ গেইটের সামনে থ্যেকে বড়শলা/ক্যাডেট কলেজ/কোম্পানীগঞ্জ বাইপাস ৯০ টাকা 

ওসমানী মেডিকেল কলেজ গেইটের সামনে থ্যেকে কুমারগাও বাসটার্মিনাল/তেমুখি পয়েন্ট/টুকের বাজার ১০০ টাকা 

ওসমানী মেডিকেল কলেজ গেইটের সামনে থ্যেকেশাহপরান (রহঃ) মাজার গেইট/ খাদিম/ বিমানবন্দর/বাদাঘাট/সোনাতলা/মইয়ারচর/জালালাবাদ থানা ১২০ টাকা 

ওসমানী মেডিকেল কলেজ গেইটের সামনে থ্যেকে সালুটিকর ১৫০ টাকা 

ওসমানী মেডিকেল কলেজ গেইটের সামনে থ্যেকে লামাকাজী ১৮০ টাকা 

৩.আম্বরখানা পয়েন্ট

আম্বরখানা পয়েন্ট থেকে বন্দরবাজার পয়েন্ট/সুরমা পয়েন্ট/কোর্ট পয়েন্ট/পাঠানটুলা/মদিনা মার্কেট/সুবিদবাজার/বন্দরবাজার ৬০ টাকা 

৪. হুমায়ুন রশীদ চত্বর

হুমায়ুন রশীদ চত্বর থেকে ওসমানী মেডিকেল ১২০ টাকা 

হুমায়ুন রশীদ চত্বর থেকে কুমারগাঁও বাসটার্মিনাল ১৫০ টাকা 

৫. রেলস্টেশন থেকে

রেলস্টেশন থেকে বন্দরবাজার/জিন্দাবাজার/তালতলা/জিতু মিয়া পয়েন্ট/ চকের বাজার/নয়াবাজার/সিলাম/মোহম্মদপুর/বলদী আলশপাশ এলাকা ৯০ টাকা 

রেলস্টেশন থেকে ওসমানী মেডিকেল/লামাবাজার/রিকাবীবাজার ১২০ টাকা 

রেলস্টেশন থেকে আম্বরখানা সুবিদবাজার/মাজারগেইট আশপাশ এলাকা ১৫০ টাকা 

রেলস্টেশন থেকে  কুমারগাঁও/টুকেরবাজার ১৮০ টাকা 

৬. টুকেরবাজার তেমুখী থেকে সিএনজি ভাড়া আম্বরখানা/সুবিদবাজার/ লামাকাজী/ মোঘলাগাঁও/শিবেরবাজার/ পিটারগঞ্জবাজার ৯০ টাকা

৭. মোগলাবাজার থেকে

মোগলাবাজার থেকে জালালপুর বাজার ৭৫ টাকা

মোগলাবাজার থেকে রাখালগঞ্জ বাজার/আনিলগঞ্জ ৯০ টাকা

মোগলাবাজার থেকে ক্বীনব্রীজ/কদমতলী/বাসটার্মিনাল/ হুমায়ুন রশিদ চত্তর আশপাশ এলাকা ১২০ টাকা

৮. খালোমুখ থেকে ক্বীনব্রীজ/কদমতলী/হুমায়ূন রশিদ চত্তর/ কদমতলী বাসটার্মিনাল/রেলষ্টেশন ৯০ টাকা

৯.কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট 

কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে গোটাটিকর/পাসপোর্ট অফিস/কুশিঘাট আশপাশ এলাকা ৬০ টাকা 

কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে পাঁচমাইল/সিরাজ উদ্দিন চত্তর ১২০ টাকা 

কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে হেতিমগঞ্জ (মেট্রোপলিটন এলাকার বাহিরে) ১৫০ টাকা

১০.শাহপরান মেইন গেইট থেকে আম্বরখানা, বন্দরবাজার,জিন্দাবাজার, সুরমাপয়েন্ট ১২০ টাকা 

১১. কীন ব্রীজ থেকে 

কীন ব্রীজ, দক্ষিণপাড় (ভার্থখলা/বাবনা পয়েন্ট) থেকে  চন্ডিপুল,দক্ষিনসুরমা থানা ৬০ টাকা 

কীন ব্রীজ, দক্ষিণপাড় (ভার্থখলা/বাবনা পয়েন্ট) থেকে  জালালপুর, কলাবাগান ১২০ টাকা 

কীন ব্রীজ, দক্ষিণপাড় (ভার্থখলা/বাবনা পয়েন্ট) থেকে বিশ্বনাথ কামালবাজার হয়ে ১৮০ টাকা 

১২. চন্ডিপুল থেকে

চন্ডিপুল থেকে জলালপুর ৭৫ টাকা 

চন্ডিপুল থেকে বন্দরবাজার/সুরমা পয়েন্ট/জিতুমিয়া পয়েন্ট/তালতলা/সোবহানীঘাট বাজার/উপশহরপয়েন্ট ৯০ টাকা 

চন্ডিপুল থেকে রিকাবীবাজার/ওসমানী মেডিকেল আশপাশ এলাকা ১২০ টাকা 

১৩.জেলরোড পয়েন্ট

জেলরোড পয়েন্ট থেকে নোয়াগাঁও/সাদীপুর/সাদাটিকর/বুরহানউদ্দিন মাজার/কুশিঘাট ৭৫ টাকা

জেলরোড পয়েন্ট থেকে মুক্তিরচক/মীরেরচক/শাহপরাণ (রঃ) থানা গেইট/ মুরাদপুর বাজার ১২০ টাকা 

১৪.জালালাবাদ গ্যাস অফিস থেকে শাহজালাল উপশহর/শিবগঞ্জ ৫০ টাকা 

১৫.শাহীঈদগাহ থেকে

শাহীঈদগাহ থেকে আম্বরখানা ৫০ টাকা,শাহীঈদগাহ থেকে জেলরোড পয়েন্ট ৬০ টাকা 

১৬.বালুচর পয়েন্ট বালুচর
বালুচর পয়েন্ট এমসি কলেজ ছাত্রাবাস থেকে টিলাগড় ৫০ টাকা 

বালুচর পয়েন্ট এমসি কলেজ ছাত্রাবাস থেকে আম্বরখানা ৬০ টাকা 

১৭. জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ১৮০ টাকা 



ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad