আড়াই ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ
Led Bottom Ad

মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

আড়াই ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/১১/২০২৫ ১৮:২৬:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে আড়াই ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে বেলা দেড়টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, প্রায় এক হাজার যাত্রী নিয়ে ট্রেনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থেমে পড়ে। ইঞ্জিনে গুরুতর ত্রুটির কারণে বেলা ১টা পর্যন্ত মেরামত করা সম্ভব হয়নি। পরে আখাউড়া থেকে নতুন ইঞ্জিন এনে লাগানো হলে দুপুর দেড়টার দিকে ট্রেনটি পুনরায় চালু করা যায়।

তিনি আরও বলেন, বিকল ইঞ্জিন উদ্ধারে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন রওনা দিয়েছিল। ইঞ্জিন বিকলের কারণে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকলেও অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।

হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় যাত্রীরা প্রচণ্ড রোদ ও গরমে দীর্ঘসময় আটকে থেকে ভোগান্তিতে পড়েন। রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad