ওসমানীনগরে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা
Led Bottom Ad

প্রবাসী বিএনপি নেতা হাজী লুকমান আলীর আগমনে

ওসমানীনগরে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১৫/১১/২০২৫ ১৬:০৫:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপি নেতা হাজী লুকমান আলীর দেশে আগমনকে কেন্দ্র করে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুরে গোয়ালা বাজার থেকে কালনিছর পর্যন্ত এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় ওসমানীনগর সদরসহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক নেতাকর্মী অংশ নেন। গোয়ালা বাজার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালনিছর এলাকায় গিয়ে শেষ হয়। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রার সার্বিক সহযোগিতা করেন ওসমানীনগর উপজেলা তারেক রহমানের যুগ্ম মহাসচিব, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। আয়োজনের নেতৃত্ব দেন স্থানীয় যুব নেতা আলাউর রহমান ইওয়ার।

নেতাকর্মীরা দাবি করেন, দীর্ঘদিন বিদেশে থাকলেও হাজী লুকমান আলী এলাকার সামাজিক উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়মিত ভূমিকা রেখেছেন। তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

হাজী লুকমান আলী বলেন, “গত ৫০ বছর ধরে কালনিছর গ্রামে একটি মাদ্রাসা আমাদের পরিবার পরিচালনা করছে। শিক্ষা, ধর্মীয় তথা মানবিক কর্মকাণ্ডে আমরা আগেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। প্রবাসে থেকেও আমি সবসময় এলাকার উন্নয়ন নিয়ে ভাবি।”

আয়োজক আলাউর রহমান ইওয়ার বলেন, “আমাদের পরিবার সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। যুক্তরাজ্যে থাকা পরিবারের সদস্যরাও নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহায়তা পাঠান।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad