হবিগঞ্জে ভুয়া পরীক্ষার্থী আটক
Led Bottom Ad

নিয়োগ পরীক্ষা

হবিগঞ্জে ভুয়া পরীক্ষার্থী আটক

প্রথম ডেস্ক

২০/০৬/২০২৫ ০৫:২৩:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষা দেয়ার সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপরে হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ এই দন্ডাদেশ প্রধান করেন। দন্ডপ্রাপ্ত যুবক বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার বিধান চন্দ্র দেবের ছেলে প্রণব চন্দ্র দেব।


জানা যায়, শুক্রবার সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা চলছিল। এসময় শহরের বিয়াম স্কুল পরীক্ষা কেন্দ্রে জালিয়াতির মাধ্যমে ভুয়া পরীক্ষার্থী সেজে নির্ধারিত পরীক্ষার্থীর পরিবর্তে প্রনব চন্দ্র দেব পরীক্ষায় বসলে বিষয়টি নজরে আসে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়। পরে তাকে হবিগঞ্জ জেলা জেলহাজতে প্রেরণ করা হয়।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad