মুক্তি পাচ্ছেন সিপিবি নেতা সুমনসহ বাসদের ৮ নেতাকর্মী
Led Bottom Ad

ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের আন্দোলন

মুক্তি পাচ্ছেন সিপিবি নেতা সুমনসহ বাসদের ৮ নেতাকর্মী

প্রথম সিলেট প্রতিবেদন

১০/১১/২০২৫ ১২:৫৩:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা আনোয়ার হোসেন সুমনসহ বাসদের আট নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন।


আজ সোমবার (১০ নভেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ সর্বশেষ মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। এর ফলে চারটি মামলায় জামিন পাওয়ায় তাদের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।


গত ৩১ অক্টোবর রাতের দিকে নগরীর আখালিয়া কালিবাড়ি এলাকার নিজ বাসা থেকে আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা-পুলিশ। পরদিন তাঁকে চারটি মামলায় আসামি করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


পুলিশের দাবি, ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের সংগঠিত করে ‘নাশকতা সৃষ্টির চেষ্টা’ করছিলেন আনোয়ার হোসেন সুমন।


এদিকে কমরেড সুমন গ্রেপ্তারের পরদিন, ১ নভেম্বর রাতে নগরীর বাসদ কার্যালয়ে ভ্যানগার্ড সংগঠনের পাঠচক্র চলাকালে পুলিশ ব্লক রেইড চালিয়ে ২২ নেতাকর্মীকে আটক করে। নয় দিন কারাভোগের পর তাঁদের মধ্যে আটজন সোমবার জামিনে মুক্তি পেয়েছেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad