বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ২৬তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন
Led Bottom Ad

বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ২৬তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১০/১১/২০২৫ ১২:২০:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে ইসলামী ছাত্র সংস্থার উদ্যোগে আয়োজিত ২৬তম বৃত্তি পরীক্ষা ২০২৫ গত ৮ই নভেম্বর (শনিবার) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও একাডেমির বিপুল সংখ্যক শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহা. লুৎফর রহমান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন ড. রইছ উদ্দিন। এছাড়াও পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, হলিয়ারপাড়া মাদরাসার অধ্যক্ষ ড. মইনুল ইসলাম পারভেজ, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আহমদ আলী হেলালী, সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হেলাল আহমদ, আলতাফুর রহমান, শফিক আহমদ পিয়ার ও আজিজুর রহমান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সাংবাদিক কামরুল আশিকী, মোঃ আব্দুল্লাহ। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সংস্থার সভাপতি মো. আজাদুল ইসলাম, এবং সচিবের দায়িত্বে ছিলেন মো. সাইদুল ইসলাম।

এবারের বৃত্তি পরীক্ষায় ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং ৪২টি প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। সব মিলিয়ে মোট ৭০৯ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মপ্রেরণা ও প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করার লক্ষ্য নিয়ে বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা প্রতি বছর নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad