সামাজিক যোগাযোগমাধ্যমে বড়লেখা-জুড়ীবাসীর প্রতি ঐক্যের বার্তা সাজু’র
মৌলভীবাজারে বড়লেখা ও জুড়ীবাসীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপি নেতা শরিফুল হক সাজু। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি দলের প্রতি অনুগত থেকে ঐক্যের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন,“আমি আপনাদের নেতা নই — আমি আপনাদেরই সন্তান, ভাই, আপনজন। আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও আবেগই আমার সবচেয়ে বড় শক্তি। সেই আবেগকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সালাম জানাই।”
তিনি আরও বলেন,“আমরা সবাই মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো। দলের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত — দলের পথই আমাদের পথ।”
দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা তুলে ধরে শরিফুল হক সাজু বলেন,“আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু দলের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি এবং আমরা সবাই এক ও অভিন্ন। যারা বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের আমরা ঐক্যের শক্তিতে পরাজিত করবো।”
বিবৃতির শেষে তিনি সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,“চলুন সবাই মিলে একটাই অঙ্গীকার করি — ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো, গণতন্ত্র সুসংহত রাখতে হলে এর কোন বিকল্প নেই।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: