গোলাপগঞ্জে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার

গোলাপগঞ্জে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গোলাপগঞ্জ

০৯/০৯/২০২৬ ২০:০২:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গোলাপগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সামনে অবস্থানকালে জানতে পারে, উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সড়কের পূর্ব পাশে জঙ্গলের ভেতরে এয়ারগান থাকতে পারে।

গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে ঢাকা দক্ষিণ সড়কের পূর্ব পাশে পাহাড়ের ওপর জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি এয়ারগান উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় র‌্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডির মাধ্যমে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, প্রতিষ্ঠার শুরু থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলার আসামি, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি, অবৈধ অস্ত্রধারী ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, বিস্ফোরক, ডেটোনেটর, গ্রেনেড, পেট্রোল বোমা, ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ মোট ১৫৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad