ওসমানীনগরে বহিস্কারাদেশ প্রাপ্ত ৩ বিএনপি নেতাকে স্বপদে বহাল
সিলেটের ওসমানীনগরে বিএনপির তিন নেতা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গৃহীত শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সিলেট জেলা বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক আলী আসগর ফয়েজকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। একই অভিযোগে স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক বখতিয়ার হোসেন ও সহশ্রমবিষয়ক সম্পাদক ইমরুল হাসান চৌধুরীর পদও সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে তাদের লিখিত আবেদন এবং উপজেলা বিএনপির পুনঃসুপারিশের ভিত্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর অনুমোদনক্রমে তাদের শাস্তি প্রত্যাহার করা হয়।
ফলে তিনজনই পুনরায় তাদের আগের পদে বহাল থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির দফতর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: