পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার আহ্বান
সিটি মডেল স্কুলে ব্যতিক্রমী আয়োজন
সবুজ, শ্যামল ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ডের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিটি মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন।
দুই বছর আগে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছিল। সেই সময় থেকেই শিক্ষার্থীদের চারাগাছ রোপণ ও পরিচর্যায় উৎসাহিত করা হয় এবং পরবর্তীতে নিয়মিতভাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হয় গাছের যত্নের অগ্রগতি জানতে। এরই ধারাবাহিকতায় শনিবার (১ নভেম্বর) সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় একশত সফল বৃক্ষপ্রেমী শিক্ষার্থীকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়। প্রতিটি শিক্ষার্থীকে প্রদান করা হয় সম্মাননা স্মারক ও একটি নতুন চারাগাছ উপহার হিসেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মডেল স্কুল ও সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার দেশ-এর প্রতিষ্ঠাতা সাজ্জাদ আজিজ মালিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও অভিনেতা প্রশান্ত লিটন, ফিউচার দেশ সিলেট বিভাগের রিজিওনাল হেড জমিরুল হক পৌরব, সিলেট জেলা ইনচার্জ মারুফ আহমদ, সহকারী প্রধান শিক্ষক আশরাফ চৌধুরী, শিক্ষক অঞ্জয় রায় সঞ্জয় ও পাভেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী প্রান্ত দাস।
অতিথিরা বলেন, “শিশু-কিশোরদের মধ্যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশের প্রতি সচেতন করে তুলবে। আজকের এই প্রচেষ্টা আগামী দিনের বাংলাদেশকে সবুজ ও শ্যামল করে গড়ে তুলবে।”
এ রহমান
মন্তব্য করুন: