ডিআরইউতে আলোচনা সভায় এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি কাবিননামায় সাইন করেছে, তাই ‘না’ বলার সুযোগ নেই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি এখন ‘না’ বলার অবস্থানে নেই, কারণ তারা ইতোমধ্যেই জুলাই সনদে ‘হ্যাঁ’ বলে কাবিননামায় সাইন করেছে।
তিনি বলেন, “বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে, মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে।”
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্যের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপার হাউজের পিআর, লোয়ার হাউজে এনে জামায়াত পুরো বিষয়টি খেলো করে তুলেছে।” তিনি অভিযোগ করেন, “আইন উপদেষ্টার ওপর আমাদের আস্থা নেই। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শহিদ মিনারে গিয়ে জনগণের মাঝে সংস্কার আদেশ জারি করতে হবে।”
তিনি আরও দাবি করেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে।
পাটওয়ারী বলেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না।”
সরকারের উদ্দেশে তিনি আহ্বান জানান, “জুলাই সনদের কিছু শব্দ স্পষ্ট করা প্রয়োজন, যাতে কোনো বিভ্রান্তি না থাকে।”
এ রহমান
মন্তব্য করুন: