চকবাজারের খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চকবাজারের খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ঢাকা অফিস

০৪/০৭/২০২৬ ১৯:০৪:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজধানীর চকবাজারের খাজা মার্কেটে অবস্থিত আশিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে বহুতল ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে পাঠানো বার্তায় বলা হয়, শনিবার (৪জুন) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পান তারা। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুপুর ১টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরো ৪ ইউনিট ঘটনাস্থলে তাদের সঙ্গে যোগ দেয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে ভবনটির একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘনবসতিপূর্ণ এবং সরু এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।


প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

সজল আহমেদ

মন্তব্য করুন: