শ্রীমঙ্গলে ৪ অনলাইন জুয়ারি আটক

শ্রীমঙ্গলে ৪ অনলাইন জুয়ারি আটক

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০৪/০৭/২০২৬ ১৮:৫৩:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শ্রীমঙ্গল থেকে ৪ জন অনলাইন জুয়ারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত ১০টা ৫০ মিনিটের দিকে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ টিকরিয়া গ্রামের আবদুল বারেক ভূইয়ার ভূষিমালের দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় অভিযান টের পেয়ে জুয়াড়িরা কৌশলে পালানোর চেষ্টা করলেও র‌্যাব সদস্যরা দৌঁড়ে তাদেরকে আটক করে।


র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আবদুল বারেক ভূইয়ার দোকানে গোপনে অনলাইন জুয়া খেলছিল চার যুবক। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় জুয়াড়িরা কৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদেরকে পাকড়াও করে।

 

আটককৃতরা হলো- শ্রীমঙ্গল থানার দক্ষিণ টিকরিয়া গ্রামের ইলিয়াস মিয়া (২৬), জাফর আলী (২৫), মাহফুজ আহম্মেদ রাফিন (২৬) ও জাহিদ মিয়া (৩৮)।

 

র‌্যাবের মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা পরস্পর যোগসাজসে মোবাইল ফোন ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে বিভিন্ন অ্যাপস্ এর মাধ্যমে জুয়া খেলছিল। তাদের কাছ থকে ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইলগুলোতে জুয়া খেলার আলামত পাওয়া গেছে।

সজল আহমদ

মন্তব্য করুন: