সুনামগঞ্জ সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সুনামগঞ্জ সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৪/০৭/২০২৬ ১৮:১৮:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা পর্যবেক্ষণে শনিবার (০৪ জুলাই) সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।


​শনিবার সকালে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রধান পরীক্ষা কেন্দ্র সুনামগঞ্জ সরকারি কলেজ পরিদর্শনে যান। সেখানে তিনি পরীক্ষার হলের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।


​পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ, ​কেন্দ্র সচিবসহ জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


​পরিদর্শন শেষে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান কেন্দ্রের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি পরীক্ষা কেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা রোধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেন।


জেলা প্রশাসক নির্দেশ দিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। কেন্দ্রে সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত সততা ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে।


​সুনামগঞ্জ সরকারি কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা অত্যন্ত শান্ত ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশ নিয়েছে। কেন্দ্রের বাইরে অভিভাবক ও  জোরদার করা হয়েছে।

আজাহার/ সজল আহমেদ

মন্তব্য করুন: