সিলেট বিভাগের চার জেলায় ড্যাবের কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার দায়িত্ব পেয়েছেন
ড্যাব–এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন সিলেটের ডাক্তার শাকিলুর রহমান
ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. মো. শাকিলুর রহমান।
ডা. শাকিল একজন বিশেষজ্ঞ চিকিৎসক, সমাজকর্মী এবং রাজনীতিবীদ হিসেবে পরিচিত। ছাত্রজীবনে সিলেট জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি পেশাজীবি রাজনীতিতে পদার্পণ করেন। ২০১৯ সালে ড্যাব সিলেট জেলার কাউন্সিলে চিকিৎসকদের বিপুল ভোটে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
নবগঠিত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা. শাকিলের দায়িত্ব সিলেট বিভাগের চারটি জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে ড্যাবের কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করার ওপর কেন্দ্রীভূত হবে।
ডা. শাকিল এমবিবিএস ডিগ্রি বাংলাদেশ থেকে অর্জনের পর যুক্তরাজ্যের “চেষ্টার মেডিকেল বিশ্ববিদ্যালয়” থেকে ডায়াবেটিস ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ হিসেবে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাজীবন শেষ করেন এবং নর্থইষ্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর বারডেম হাসপাতালে ডায়াবেটিস বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন এবং বর্তমানে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এনেস্থেসিয়া ও আইসিইউ বিভাগে চিকিৎসক হিসেবে কর্মরত।
ডা. শাকিলের পরিবার কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নে নিবাসী। এছাড়া তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সিলেট বিভাগের কো-অর্ডিনেটর, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও ড্যাব-এর আজীবন সদস্য।
এ রহমান
মন্তব্য করুন: