জকিগঞ্জে নিখোঁজের তিন দিন পর ধানক্ষেতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Led Bottom Ad

জকিগঞ্জে নিখোঁজের তিন দিন পর ধানক্ষেতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০২/১০/২০২৫ ০১:৫৫:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নুমন উদ্দিন (৫০)। তিনি উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে নুমন উদ্দিন নিখোঁজ ছিলেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বুধবার (১ অক্টোবর) বিকেলে কালিগঞ্জ বাজার সংলগ্ন শায়লা স্মৃতি হাসপাতালের পিছনের একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহতের শালা সুমন আহমদ জানান, “তিন দিন ধরে কোনো খোঁজ না পেয়ে আমরা সিলেট র‌্যাব অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় খবর পাই, বোনের স্বামীর মরদেহ ধানক্ষেতে পড়ে আছে।”

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad