সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার
Led Bottom Ad

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৭/০৯/২০২৫ ২০:১০:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি) পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসময় একজন চোরাচালানকারীকে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি নৌকা এবং চোরাই মাল পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি ট্রাক জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ সেপ্টেম্বর) সোনারহাট, উৎমা, শ্রীপুর, সংগ্রাম, বিছনাকান্দি, বাংলাবাজার ও সোনালীচেলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় জিরা, ফুচকা, কিটক্যাট চকলেট, চিনি, বিয়ার ও মদসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। এসময় একজনকে ভারতীয় মাদকদ্রব্য পরিবহনের অভিযোগে আটক করা হয়।

এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, ফুচকা ও অরিও বিস্কুটসহ বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার করে। এসময় চোরাই মাল পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি ট্রাক আটক করা হয়।

বিজিবির হিসাবে, পরিচালিত অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা।


৪৮ বিজিবি’র অধিনায়ক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত আসামিকে ভারতীয় মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত অন্যান্য মালামালের ব্যাপারেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad